২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে আমদানি-রপ্তানি হয়নি বেনাপোলে

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামপন্থীদের ডাকা হরতালের কারণে বুধবার দুপুরের আগে বেনাপোল স্থলবন্দরে কোনো আমদানি-রপ্তানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য পুরোদমে শুরু হয়েছে।

হরতালে আটকা পড়েছে সহস্রাধিক আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক। এসব পণ্য লোড-আনলোড চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার বলেন, আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে।