১১ দফা দাবিতে বাউবি শিক্ষার্থীদের মানববন্ধন
পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ ও সঠিক সময়ে বই বিতরণসহ ১১ দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বাউবি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে।
মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাউবি ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি- মো.আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান প্রমুখ।
বক্তারা অবিলম্বে তাদের ১১ দফা দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহ্বান জানান।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, এমএ, এলএলবি প্রোগ্রাম ও মিডিয়া সেন্টার চালু এবং শিক্ষার্থীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন।
