১৯৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সরকারের শেষ বছরের শুরুতে পুলিশের ১৯৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা আদেশে ২৫ জন পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), ৩৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার এবং ১৩১ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেসে পদোন্নতি দেয়া হয়।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মোশারফ হোসেন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. মতিউর রহমান শেখ, রাজশাহী সারদা বিপিএ’র পুলিশ সুপার মো. গোলাম রসুল, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি মো. ফিরোজ আল মুজাহিদ খান, ঢাকা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. মোখলেছুর রহমান, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. শাহ আলম, দিনাজপুরের পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি আবু হাসান মুহম্মদ তারিক, চট্টগ্রাম সিএমপি’র উপ-পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, ময়মনসিংহের পুলিশ সুপার গোলাম কিবরিয়া, সিলেট ৮ম এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) হাসান-উল-হায়দার, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, ঢাকা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. মাহবুব আলম, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার মো. মাহাবুবর রহমান, ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার এ এফ এম মাসুম রব্বানী, ঢাকা ৭ম এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) হাসিব আজিজ, সিলেটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম, বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন এবং কেএমপি’র উপ-পুলিশ কমিশনার জি এম আজিজুর রহমান।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৭ জন কর্মকর্তা পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
এরা হলেন- গাইবান্ধার পুলিশ সুপার (চলতি দায়িত্ব) এ কে এম নাহিদুল ইসলাম, ঢাকা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (চলতি দায়িত্ব) বেগম শামীমা ইয়াসমিন, ঢাকা ৫ম এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মোয়াজ্জেম হোসেন, ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মো. আশিক সাঈদ, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) টি এম মোজাহিদুল ইসলাম, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মু. মাহবুবুর রশীদ, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খো. ফরিদুল ইসলাম, ঢাকা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মাসুদ করিম, রংপুর পিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (চলতি দায়িত্ব) বেগম রেবেকা সুলতানা, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) বেগম কানিজ ফাতেমা, ঢাকা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার বেগম সুলতানা নাজমা হোসেন, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেগম ফরিদা ইয়াসমিন, জয়পুরহাটের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মো. হামিদুল আলম, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রশীদুল হাসান, ঢাকা ১ম এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিহার রঞ্জন হাওলাদার, চট্টগ্রাম ৯ম এপিবিএন’র অধিনায়ক (পুলিশ সুপার, চলতি দায়িত্ব) আব্দুর রহিম শাহ চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) সঞ্চয় কুমার কুণ্ডু, ঢাকা ৭ম এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ, পিপিএম, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নিজামুল হক মোল্যা, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম এমরান হোসেন, ঢাকা সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, র্যাবের উপপরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন থেকে প্রত্যাগত) খান মুহাম্মদ রেজোয়ান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফর, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ রফিকুল ইসলাম, ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন সরদার এবং ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।
