২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সিরাজগঞ্জ সরকারি  কলেজে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে রোববার আবারো সংঘর্ষ হয়েছে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবাব বুলেট নিক্ষেপ করে।

ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে কলেজের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে। বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

জেলার এএসপি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল ছোঁড়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবারের সংঘর্ষের জেরে রোববার ১২টার দিকে কলেজ এলাকায় আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে।এক সময় তা সংঘর্ষে রূপ নেয়।

কলেজের আশপাশের ইলিয়ট ব্রিজ থেকে কালিবাড়ী, ইবি রোড, ইসলামিয়া কলেজ রোড ও সরকারি কলেজ রোড, নগরদিপ পুল রোড ও ভোকেশনাল সড়ক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এর আগে শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।