২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ৭ ঘণ্টা পর পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে রাতে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শনিবার সকালে পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টেচায়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 05:16 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

নৌ পথের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট ঠিকভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৯টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় সকালে দুই নৌপথের চার ঘাটে কয়েকশ’ যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়।

শীত মৌসুমের শুরু থেকে প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে বিভিন্ন নৌপথে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগের পাশাপাশি পণ্য পরিবহনও বিলম্বিত হচ্ছে।