২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্য ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

নির্বাচনের ঠিক এক বছর আগে তার এই ভাষণে সরকারের গত চার বছরের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনার কথাও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।    

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ দেশের সম্প্রচার মাধ্যমে  একযোগ প্রচারে  করা হচ্ছে।

২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রতি বছেই সরকারের বছরপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন শেখ হাসিনা। ২০১২ সালে ৫ জানুয়ারি এবং ২০১১ ও ২০১০ সালে ৬ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তবে এবার তিনি ভাষণ দিচ্ছেন বর্ষপূর্তির চার দিন পর।

এবার এমন এক দিনে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, ঠিক ছয় বছর আগে যে দিনে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি বড় ঘটনা ঘটে।   

২০০৬ সালের শেষ ভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে যে সহিংসতা-হানাহানি ছড়িয়ে পড়ে, পরের বছর ১১ জানুয়ারি তার আপাত অবসান ঘটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারির মধ্যে দিয়ে। ওইদিনই তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন, দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ।

সেনা নিয়ন্ত্রিত সেই তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে দুর্নীতির মামলায় বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে গ্রেপ্তার হন শীর্ষ দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। তবে শেষ পর্যন্ত তাদের মুক্তি পর ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন হয়, যাতে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল গত রোববার সরকারের বর্ষপূর্তির দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার বছরে মহাজোট সরকারের কর্মকাণ্ড কে কীভাবে মূল্যায়ন করছেন, প্রধানমন্ত্রী তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং কয়েকদিনের মধ্যে তিনি জাতির উদ্দেশে বক্তৃতায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।”

‘ফ্লু’তে আক্রান্ত হওয়ায় এবার ৬ জানুয়ারি শেখ হাসিনা কয়েকটি কর্মসূচি পরিবর্তন আনা হয়।

মাহবুবুল হক বলেন, “প্রধানমন্ত্রী জবাবদিহিতায় বিশ্বাস করেন। অসুস্থ অবস্থায়ও প্রধানমন্ত্রী দেখছেন, বাংলাদেশের মানুষ সরকারের চার বছরকে কীভাবে মূল্যায়ন করছে।”