২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটি মেয়রকে কারণ দর্শানোর নোটিস   

বরিশালে চারণ কবি মুকুন্দ দাসের কালীমন্দির ভাঙার হুমকি দেয়ার অভিযোগে মেয়রসহ সাত জনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার বরিশাল জ্যেষ্ঠ সহকারী জজ আদালত সিটি মেয়রসহ সাত জনকে এ নোটিস দিয়েছে।

আগামী সাত দিনের মধ্যে তাদের কারণ দর্শাতে হবে।

নোটিসপ্রাপ্ত অন্যরা হলেন- বরিশাল জেলা প্রশাসক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী, বিআরটিসির ডিপো-ব্যবস্থাপক, কাশিপুর ফিশারির খামার ব্যবস্থাপক, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ভূমি হুকুম দখল কর্মকর্তা।

১৯১৬ সালে চারণ কবি মুকুন্দ দাস নগরীর কাশীপুর এলাকায় এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রায় একশ’ বছর ধরে সনাতন ধর্মাম্বলম্বীরা এখানে পূজা-অর্চনা করছেন।

গত ৮ জানুয়ারি বরিশাল সিটি মেয়রের সহযোগিতায় কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে মন্দির কমপ্লেক্সটি ভেঙে ফেলার হুমকি দেয়া হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সাধারণ জনগনের সহায়তায় সেসময় রক্ষা পায় এটি।