২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ পাহাড়ি মেয়ে উদ্ধার, যুবক গ্রেপ্তার

সাভাররে আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক পাহাড়ি মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মঙ্গলবার গভীর রাতে গাজীরচট এলাকায় এ অভিযানে অপহরণকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তারও করা হয়। শনিবার ওই এলাকা থেকেই মেয়েটি (১৪) নিখোঁজ হয়েছিল।

গ্রেপ্তার তৌফিক ইসলাম (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রয়াত শামসুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত র্কমর্কতা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মেয়েটির বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তাকে নিয়ে যায় তৌফিক। এরপর তাকে আটকে রেখে ধর্ষণ করে।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় গাজীরচটের বাসিন্দা মৃণাল চাকমার বাড়ির গৃহকর্মী এই পাহাড়ি মেয়েটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই মৃণাল আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডাক্তারি পরীক্ষার জন্য মেয়টিকে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বলেন তিনি।

গত ২৫ নভেম্বর সাভারে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।