ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহ শহরের জিলা স্কুল রোড মোড় ও মাসকান্দায় সোমবার দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ শহরের জিলা স্কুল রোড মোড় ও মাসকান্দায় সোমবার দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন গৃহবধূ নাদিরা জাহান এবং এনজিওকর্মী মনজুর রহমান।
কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম সাংবাদিকদের বলেন, অটোরিকশায় করে বিদ্যুৎ বিল দিতে যাচ্ছিলেন নাদিরা। পথে গলায় জড়ানো ওড়না অটোরিকশার চাকায় পিঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাসকান্দা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মনজুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
তিনি স্থানীয় একটি এনজিওর মাঠকর্মী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
