২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সরকারের পতন হবে না: কাদের

হরতাল দিয়ে সরকারের পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

হরতাল দিয়ে সরকারের পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি বলেন, “হরতাল-অবরোধের নাম করে বিএনপি জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে। হরতাল করে সরকারের পতন করা যাবে না।”

ঢাকা-চট্টগ্রাম রুটে ‘মহানগর প্রভাতি’ এক্সপ্রেসে করে কুমিল্লা যাবার পথে সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিরোধী দলকে আন্দোলনের অন্য উপায় বের করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দিন। কোনো দাবি থাকলে সেখানে উত্থাপন করুন।

আগামী সংসদ নির্বাচনের পদ্ধতিগত বিষয় নিয়ে বিএনপি যদি সংকটের আশঙ্কা করে তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে তা নিরসনের আহ্বান জানান মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া অবস্থানকালে সেখানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক খান, জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।