২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর ধানমণ্ডিতে বাসে আগুন

রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে বাসের ধাক্কায় তিনজন আহত হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে বাসের ধাক্কায় তিন রিকশা আরোহী আহত হয়েছে।

দুঘটনার পর বিক্ষুব্ধরা বাসটিতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধানমণ্ডির ২৭ নম্বর সড়কের সাতমসজিদ সড়ক প্রান্তে মালঞ্চ পরিবহনের একটি বাস একটি রিকশাকে ধাক্কা দিলে তিনজন আহত হয়।

পুলিশের রমনা বিভাগ উপকমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেবার পর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে মোহাম্মপুর থানার ওসি জানান।