২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকি নিয়ে বচসা, হামলায় যুবক খুন

চাঁদপুরে বাকি নিয়ে কথা কাটাকাটির জেরে হামলায় এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

চাঁদপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরে বাকি নিয়ে কথা কাটাকাটির জেরে হামলায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে জেলা শহরের রহমতপুর কলোনিতে এ হামলায় নিহত আবু মুসা (২৪) ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মাহবুব মোরশেদ সাংবাদিকদের বলেন, কলোনিতে অবস্থিত বশির নামের একজনের দোকানে মশার কয়েল কিনতে যান মুসা। বাকিতে কয়েল চাইলে বশির দিতে অপারগতা প্রকাশ করেন এবং মুসার সঙ্গে দুর্ব্যাবহার করেন।

এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বশির এবং তার ভাই নাছির, মহসিন, মামুন লাঠিসোটা দিয়ে মুসাকে মারধর করেন।

আহত অবস্থায় প্রথমে সদর হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে মুসার মৃত্যু হয়।

এই ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে বলেও জানান ওসি মাহবুব মোরশেদ।