পৌষের শুরুতেই ঘন কুয়াশা
পৌষের প্রথম সপ্তাহেই ফের কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সারা দেশ।
পৌষের প্রথম সপ্তাহেই ফের কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সারা দেশ।
আবহাওয়াবিদ আশেয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশা কয়েকদিন অব্যাহত থাকবে।
“সাত দিন আগে হালকা বৃষ্টি হওয়ায় কুয়াশা কেটে গিয়েছিল। তাপমাত্রাও বাড়ে এ সময়। এখন বাতাসে জলীয় বাষ্প বাড়ায় কুয়াশাও বেড়েছে। কয়েকদিন পর তা কেটে যাবে।”
আবহাওয়া অধিদপ্তর দিনের পূর্বাভাসে জানিয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে।
শীত মৌসুমের শুরুতে তাপমাত্রা কমতে থাকায় শীতও অনুভূত হচ্ছে বেশ।
মঙ্গলবার সর্বনিম্ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসেও বলা হয়, মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)/ মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
