২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফ ওএসডি

পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলার পর ওএসডি করা হল সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলার পর ওএসডি করা হয়েছে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে।

দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংকের শর্ত মেনে তাকে ছুটিতে পাঠানো হয়েছিল।

তার আগে সেতু বিভাগ থেকে সরিয়ে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে বদলি করা হয়েছিল।

এখন ওই পদ থেকে তাকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার মোশাররফকে ওএসডি করার এই আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণায়। তা মঙ্গলবার প্রকাশ হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সোমবারই মোশাররফসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে।

এতে পদ্মা প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনকে কাজ পাইয়ে দেয়ার জন্য অর্থ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।