চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার উপজেলার শেরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার ভাটকৈর গ্রামের সৈয়ব আলীর ছেলে সাগর আহমেদ (২৭) ও সফিকুল ইসলাম (৫০)।
গোমস্তাপুর থানার ওসি বজলুর রহমান জানান, সকাল ৭টার দিকে সাগর ও এসাহাক মোটর সাইকেলে করে নওগাঁর নিয়ামতপুর যাচ্ছিলেন। পথে শেরপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
