স্বাস্থ্যপরীক্ষার জন্য লন্ডনের পথে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রোববার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
যুক্তরাজ্যের লন্ডনস্থ বুপা ক্রমওয়েল হাসপাতালে সোমবার থেকে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।
আগামী ২৪ ডিসেম্বর রাস্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
অসুস্থ্য থাকায় শনিবার বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রাষ্ট্রপতি। এছাড়া বিজয় দিবসে রোববারে রাষ্ট্রপতির নির্ধারিত অনুষ্ঠানসূচিও বাতিল করা হয়।
৮৩ বছর বয়সি জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
রাষ্ট্রপতিকে বিদায় জানাতে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রিসভা সচিব, তিন বাহিনী প্রধান, কূটনৈতিক কোরের ডিন, আইজিপিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা
