২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

দুর্ঘটনার সময় রাজধানীর যাত্রবাড়ির ওই বাড়িতে একটি বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2012, 06:43 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

রাজধানীর যাত্রাবাড়ির একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আটজন আহত হয়েছেন।

এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

আহতদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান, শুক্রবার সকালে যাত্রাবাড়ির কোনাপাড়ার বাগিচা রোডে ডা. আজাদের দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।

আহতরা হলেন- তাসলিমা (২২), নাজমা সুলতানা (২২), ওমর ফারুক (৩৬), তানভীর (২২), পারুল (২৭), নাঈম (৩), সুস্মিতা (৪) ও আরমান (৫)।তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে তাসলিমা ও নাজমার অবস্থা আশঙ্কাজনক।

এসআই মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ওই বাড়ির নিচতলার বাসিন্দা মাহমুদুল হাসানের বিয়ে উপলক্ষে অতিথিরা এসেছিলেন। আহতরা সবাই মাহমুদুলের আত্মীয়।এদের মধ্যে ওমর ফরুক তার চাচাতো ভাই। আর নাজমা সুলতানা হলেন ওমরের স্ত্রী।

সকাল ৬টার দিকে ওই বাসার চুলায় আগুন ধরাতে গেলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরে থাকা আটজনই দগ্ধ হন।

পরে সকাল সাড়ে ৮টার দিকে তাদের হাসপাতালে নেয়া হয় বরে এসআই মোজাম্মেল জানান।