২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রাইভেটকারে আগুন, ভাংচুর

সিলেটে হরতালের আগের রাতে একটি প্রাইভেটকারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

সিলেট, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে হরতালের আগের রাতে একটি প্রাইভেটকারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে শহরের সুবিদবাজার এলাকার লন্ডনি রোডে দাঁড়িয়ে থাকা এ প্রাইভেট কারটিতে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ। মোট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল-আজাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করে ৬-৭ জন মোটরসাইকেল আরোহী এসে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানায় মোটরসাইকেল আরোহী কয়েক যুবক এসে একটি ট্রাক ও কয়েকটি দোকান ভাংচুর করে বলে জানান পুলিশ কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৭ ঘ.