২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপাচার্যের বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ

বিরোধী দলের হরতালের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের হরতালের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। উপাচার্যের বাসভবনের কর্মচারী আনিছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে উপাচার্যের বাড়ির সামনে পরপর দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। অবশ্য এসময় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বাসায় ছিলেন না। ওই সময় উপাচার্যের বাড়ির সামনে বেশ কয়েকজন পুলিশ মোতায়েন ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা স্পিøন্টার উদ্ধার করেছি। হরতালকে সামনে রেখে কেউ এ ঘটনা ঘটাতে পারে।” রোববারের অবরোধ কর্মসূচিতে সরকারের কথিত হামলা-নির্যাতন এবং নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এইচএ/২২০৫ ঘ.