২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

কুষ্টিয়া শহরে মঙ্গলবারের হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে মঙ্গলবারের হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। সোমবার বিকালে বড় বাজার রেলগেইটে এ সংঘর্ষের সময় পুলিশ আট বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে বড় বাজারে বিএনপির সমাবেশ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গুলি, কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ও ১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তিনি বলেন, এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজাদাসহ ৫০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১২ ঘ.