চাঁদপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে দুই নারীসহ হিজবুত তাওহীদের দশ সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে পৌরসভার টোরাগড় থেকে আটকরা হলেন মাহবুব আলম (২৪), তার স্ত্রী মেহেনাজ পারভীন (২০), হাবিবুর রহমান (২৫) ও তার স্ত্রী আকলীমা আক্তার আঁখি (২২), নাসির উদ্দিন (২৮), জামাল উদ্দিন (৩০), নূর নবী রিয়াদ (৩২), ফয়সাল কবির (২৮), মমিনুল ইসলাম (৩৩) ও মো. ইসলাম উদ্দিন (৩৫)।
তাদের কাছ থেকে সংগঠনের প্রচারণামূলক লিফলেট, ইসলামিক বই, সিডি এবং একটি কম্পিউটার জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, উদ্ধার করা বই ও সিডি পর্যালোচনা করে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24