সিরাজগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদরে দুইটি প্রাইভেটকার থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব।
সোমবার এ অভিযান চলাকালে ওই দুই প্রাইভেটকারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
এরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার আরাজী সাদীপুর গ্রামের দীন ইসলাম (৪০), বাঘার উত্তর মেলিকবাঘা গ্রামের শেখর আহম্মেদ নান্নু (২৬), হেলালপুর গ্রামের আফসার আলী ভূবন (৩৫), মহদীপুরের সাইফুল ইসলাম (৩২), নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী ধর্মগঞ্জের মো. জামান (৩০) ও লক্ষ্মীপুরের রামগঞ্জের কালিকাপুর গ্রামের আব্দুল হাই (৪৪)।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল-মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে রাজশাহী থেকে ঢাকাগামী দুইটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫৪৮ বোতল ফেন্সিডিলসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের ব্যবহৃত প্রাইভেটকার দুইটি জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২৫ ঘ.
bdnews24