২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারওয়ার মুরশিদের জন্য দোয়া মাহফিল শুক্রবার

বিশিষ্ট শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের জন্য দোয়া মাহফিল আগামী ১৪ ডিসেম্বর, শুক্রবার বাদ আসর ধানমণ্ডি সাত মসজিদ রোডে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের জন্য দোয়া মাহফিল আগামী ১৪ ডিসেম্বর, শুক্রবার বাদ আসর ধানমণ্ডি সাত মসজিদ রোডে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। খান সারওয়ার মুরশিদের পারিবারিক বন্ধু আমিনুর রহমান রানা সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী সবাইকে উপস্থিত হওয়ার জন্য তিনি মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। দুই মাসের মধ্যে তৃতীয়বার স্ট্রোক করার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খান সারওয়ার মুরশিদকে শনিবার বিকালে মৃত ঘোষণা করেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা। রোববার বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে খান সারওয়ার মুরশিদের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এসইউ/১৪৫১ ঘ.