চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ভূখণ্ড থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার সকাল ১০টার দিকে চাকপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া ব্যক্তিটি হলেন জেলার শিবগঞ্জ উপজেলার উপচাকপাড়া গ্রামের ভাদু মণ্ডলের ছেলে এরফান আলী (৫০)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মন্জুরুল আলম জানান, এরফান চকপাড়া সীমান্তের কাছে প্রায় ২শ’ গজ অভ্যন্তরে গমক্ষেতে কাজ করছিল।
“এ সময় ভারতের মালদহ ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের শ্মশানী ক্যাম্পের সদস্যরা সকাল ১০টার দিকে তাকে ধরে ভারতের অভ্যন্তরে তাদের ক্যাম্পে নিয়ে যায়।”
এ ব্যাপারে বিজিবি এরফান আলীকে ফেরৎ চেয়ে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৬ ঘ.
bdnews24