২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইনের খসড়া অনুমোদন

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উপাসনালয়ের সম্úত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন ও হস্তান্তর প্রক্রিয়াকে একটি সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে একটি প্রস্তাবের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উপাসনালয়ের সম্úত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন ও হস্তান্তর প্রক্রিয়াকে একটি সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে একটি প্রস্তাবের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘দেবোত্তর সম্úত্তি ব্যবস্থাপনা আইন ২০১২’-এর খসড়ায় এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, এ আইনে দেবোত্তর সম্úত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন ও হস্তান্তরের জন্য একটি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। এই বোর্ডই এ সম্úত্তির সার্বিক তত্ত্বাবধান করবে। “এতোদিন এ সম্úত্তি রক্ষায় কোনো নির্দিষ্ট বিধি-বিধান ছিল না। এ জন্য নানা সমস্যায় পড়তে হয়েছে হিন্দু ধর্মালম্বীদের।” সচিব জানান, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে গঠিত এ দেবোত্তর সম্পত্তি বোর্ডের প্রধান হবেন ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’-এর ভাইস-চেয়ারম্যান। বোর্ডের একজন প্রশাসক থাকবেন। সরকারের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন হিন্দু কর্মকর্তা প্রশাসকের পাশাপাশি এই বোর্ডের সদস্য সচিবও হবেন। দেশের প্রত্যেক জেলায় দেবোত্তর সম্úত্তি বোর্ডের কার্যক্রম চলবে। পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা বোর্ডের প্রধান হবেন। সচিব বলেন, কেন্দ্রীয় ও জেলা বোর্ডের মাধ্যমে হিন্দু ধর্মীয় উপাসনালয়গুলোর সম্úত্তির তালিকা তৈরি করা হবে। এসব সম্úত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন এবং প্রয়োজনে হস্তান্তর করা হবে। “এতে অসৎ উদ্দেশ্যে হস্তান্তর বা বেদখল হওয়া সম্úত্তি রক্ষা এবং উদ্ধার করা সম্ভব হবে। ব্যক্তিস্বার্থে এ ধরনের সম্পত্তির ব্যবহারও রোধ করা যাবে।” মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীতে উভয় দেশের সীমানা চিহ্নিতকরণ মার্কার বা পিলার স্থাপনে একটি সম্পূরক চুক্তি (সাপ্লিমেন্টারি অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরে প্রস্তাবও অনুমোদন করা হয়েছে বলে সচিব জানান। তিনি জানান, নাফ নদীর সীমানা নির্ধারণ এবং পিলার স্থাপনে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সরকারের সঙ্গে বার্মা সরকারের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তির আওতায় ৪২টি পিলারও বসানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়ে কিছু পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। “এসব পিলার মেরামত ও সংস্কারে উভয় দেশের বিশেষজ্ঞদের নিয়ে যৌথ সমীক্ষা চালানো হয়। বিশেষজ্ঞ দল পিলার মেরামত ও সংস্কারের পরামর্শ দেন। এ জন্য এই সম্পূরক চুক্তি (প্রোটোকল) স্বাক্ষরের প্রয়োজন হচ্ছে। এতে এই নদীর সীমানা নিয়ে উভয় দেশে বিরোধ নিস্পত্তি করা সম্ভব হবে।” যুক্তরাষ্ট্রের সঙ্গে এর আগে স্বাক্ষর করা বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিষয়ক চুক্তির স্বাক্ষরের প্রস্তাবও এদিন মন্ত্রিসভার অনুমোদন পায়। এ চুক্তি হলে আরো ১০ বছর উভয় দেশের মধ্যে সহযোগিতা বিনিময় সম্ভব হবে বলে সচিব জানান। এর আগে ২০০৩ সালে এই চুক্তির স্বাক্ষরিত হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে তথ্য বিনিময়, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও সেমিনার খাতে সহযোগিতা বিনিময় হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮৩৫ ঘ.