২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ঘনকুয়াশা, নৌ চলাচল বিঘ্নিত

ঘনকুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 05:58 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চাঁদপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘনকুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার সকালে নির্দিষ্ট সময়ের অনেক পরে চাঁদপুর ঘাটে লঞ্চ ও ফেরি ভিড়ছে। এতে করে দুভোর্গ পোহাতে হচ্ছে। বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, কুয়াশার কারণে যাত্রীবাহী লঞ্চগুলো ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে চাঁদপুর ঘাটে এসে ভিড়ছে। “দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যেসব লঞ্চ রাতে চাঁদপুর ঘাটে ভেড়ার কথা ছিল সোমবার সকাল ১০টা পর্যন্ত সেগুলো ঘাটে আসেনি।” “তাছাড়া চাঁদপুর থেকে ঢাকা রুটে চলাচলকারী লঞ্চগুলোও নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারছে না এবং প্রতিদিন ১০/১২টি লঞ্চ চাঁদপুর ঘাটে দেরিতে আসছে।” চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইমরান খান জানান, চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটও একই অবস্থা বিরাজ করছে। “কুয়াশার কারণে চাঁদপুরের হরিণা ফেরিঘাটে প্রতিদিনই যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে ট্রাক ও বাস নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫২ ঘ.