২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ১২শ’ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দেড়শ’ জনের নাম উল্লেখসহ ১২শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 05:52 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দেড়শ’ জনের নাম উল্লেখসহ ১২শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার রাতে শৈলকুপা থানার এসআই সুলতান মাহমুদ বাদি হয়ে মামলাটি করেন। আসামিদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দোহা নাপিরাট গ্রামের সাইদ খাঁ, সজিব চৌধুরী ও ইলিয়াস আলী। রোববার শেখপাড়া বাজারে অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ২০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। এ সময় পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয় অবরোধকারীরা। শৈলকুপা থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, পুলিশের কাজে বাধাদান, সরকারি গাড়ি পোড়ানো ও ত্রাস সৃষ্টির অভিযোগ এনে এ মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩০ ঘ.