২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে চার জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গাড়ি ভাঙচুরের মামলা এবং নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গাড়ি ভাঙচুরের মামলা এবং নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ও শুক্রবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্ত্তুজা বলেন, বিজিবি’র গাড়ি ভাংচুরের অভিযোগে শনিবার দুপুরে শহর থেকে কামাল উদ্দীন (৪৫) নামের এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ ডিসেম্বর) শহরের মহানন্দা এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা বিজিবি’র একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ ও বিজিবি দুটি মামলা করে। এছাড়া পুলিশের উপর হামলা ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় শুক্রবার রাতে শিবগঞ্জ ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের শিবগঞ্জ উপজেলা নায়েবে আমীর মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম আযম, নাচোলের জামায়াত কর্মী শাহরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.