ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলক্ষেতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের জায়গায় বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, তাদের তিনটি ছাত্রী হোস্টেলের পাশেই বহুতল এ বিপণী বিতান নির্মাণ করা হলে তাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে।
দুপুর ১টা থেকে প্রায় দেড় ঘণ্টা নীলক্ষেত মোড়সহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ সংলগ্ন এলাকার সড়ক অবরোধ করে তারা। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী ফারাজানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের জায়গা দখল করে তুলা ব্যবসায়ীরা এতোদিন ব্যবসা করে আসছিল। এখন সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণ করতে চায় তারা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২০৩ ঘ.
bdnews24