২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় চুরির মালামালসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চুরি যাওয়া মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চুরি যাওয়া মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর এএসপি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর ৪টার দিকে আনুমানিক চার লাখ টাকা মূল্যের শব্দ যন্ত্রাংশসহ তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ির মুন্সি মিয়া সওদাগরের ছেলে নিজাম উদ্দিন (২৫) ও একই থানার ইছামতি এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. ওসমান (২৭)। এএসপি সাখাওয়াত হোসেন জানান, একটি চুরি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন শব্দ যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ওই সব যন্ত্রাংশসহ মালিক নয়ন পাল গত ১৮ জুলাই সীতাকু- থেকে রাঙ্গুনিয়া যাওয়ার পথে অভিযুক্তরা তাকে মারধর করে তার কাছ থেকে এসব যন্ত্রাংশ ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর রাউজান থানায় একটি মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এইচএ/২০১৯ ঘ.