২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় দুই ভাইয়ের মৃত্যু

ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

সাভার, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- ইয়াছিন আরাফাত (২৮) ও সাদ্দাম হোসেন (২৪)। তারা সিরাজগঞ্জ জেলার সদর থানার চরগাজিন্দা এলাকার আবুল মজিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, ঘোষবাগ এলাকার সিঙ্গাপুর সাউথ পয়েন্ট স্কিল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক ছিলেন দুই ভাই। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাস চালককে ধরে গণপিটুনি দিলে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ভাই উত্তরা থেকে মোটর সাইকেলে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। “সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলের কাছে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।” মুমূর্ষু অবস্থায় সাদ্দামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনতার পিটুনিতে আহত বাস চালককে স্থানীয় নাইট এঙ্গেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৩ ঘ.