২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছিনতাইকারীর হাতে পুলিশ সদস্য খুন

সিরাজগঞ্জের কামারখন্দে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক সদস্য খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 05:49 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক সদস্য খুন হয়েছেন। শুক্রবার দুপুরে কামারখন্দের ফুলজোড় নদীর কাছ থেকে পুলিশ নিহত আব্দুস সাত্তারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ছিনতাইকারীকে আটক করেছে। সাত্তার (৪৫) রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বাবুর্চি হিসাবে কর্মরত ছিলেন। স¤প্রতি তাকে ডেপুটেশনে ঢাকা হাইওয়ে পুলিশে নিয়োগ করা হয়। সাত্তার উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। কামারখন্দ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সাত্তার বৃহস্পতিবার রাজশাহী থেকে রেশন ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ফুলজোর নদীর ঘাটে একদল ছিনতাইকারী তাকে আটক করে এবং ছুরিকাঘাতে হত্যা করে মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। শুক্রবার দুপুরে স্থানীয় অধিবাসীরা নদীর ঘাটে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। বিকেলে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি। তিনি আরো জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম বাবু নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার চরনুরনগর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে তার স্বীকারোক্তি অনুযায়ী রেশনের চাল ও টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৭ ঘ.