২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মাদকসহ আটক একজনের সাজা

খাগড়াছড়িতে হিরোইন পাচারকালে একজনকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে হিরোইন পাচারকালে একজনকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আব্দুল আলিম(৩৫) শহরের পশ্চিম মহাজন পাড়ার আবদুল মজিদের ছেলে। সদর থানার এএসআই আসাদুজ্জামান জানান, পুলিশের একটি টহল দল শহরের পশ্চিম মহাজন পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিমকে ১৪ গ্রাম হিরোইনসহ আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের আদালতে হাজির করা হলে মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪১ ঘ.