২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকনেতা সাইফুল্লাহ হত্যার বিচারের দাবি

সাতক্ষীরার কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ভূমিহীন সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- সাতক্ষীরার কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ভূমিহীন সমিতি। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মুহা. আনোয়ার হোসেন হাওলাদারের মাধ্যমে তারা এ স্মারকলিপি দেন। এর আগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ভূমিহীনরা একটি সমাবেশ করেন। ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি আবুল হোসেন, জাসদ সভাপতি কাজী রিয়াজ, ন্যাপ সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, বাসদের সংগঠক আজাদ হোসেন বেলাল, ফাহিমুল হক কিসলু, ওহাব আলী সরদার, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল প্রমূখ। ২০০৯ সালের ৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ লস্করকে হত্যা করা হয়। এ ঘটনার পর তার স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এখনো এ মামলায় অভিযোগপত্র না দেয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৭ ঘ.