বেনাপোল, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বসবাসের দায়ে ভারতে দুই বছর কারাভোগ শেষে ফিরে এসেছেন দুই তরুণী।
বেনাপোল বন্দরে বিএসএফ বুধবার রাতে তাদের বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তার করে।
এরা হলেন নরসিংদীর ইব্রাহিমপুর গ্রামের মোকলেসুরের মেয়ে সান্তনা খাতুন (১৮) এবং আব্দুর রহমানের মেয়ে শারমিন আক্তার (১৬)।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা দেশে ফিরে এসেছেন।
ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফিরে আসা সান্তনা জানান, তাদের এক আত্মীয় ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধ পথে তাদের ভারতের গুজরাট শহরে নিয়ে যান। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে বিচারে তাদের দু’বছর সাজা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24