২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো উল্টে নিহত ২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় টেম্পো উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় টেম্পো উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। বোয়ালখালী থানার ওসি জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাসুদ (২০) টেম্পোটি চালাচ্ছিলেন। আর তার সহকারীর নাম মো. রাহাত (১৫)। ওসি জানান, বোয়ালখালীর মিলিটারি পুলের দিকে যাওয়ার সময় রায়খালী সেতু এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক করেন টেম্পো চালক। এতে টেম্পোটি উল্টে গেলে ঘটনাস্থলে মাসুদের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর রাহাতও মারা যান বলে ওসি সবুজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/জেকে/১৩২৫ ঘ.