২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জামায়াত-শিবিরের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে মঙ্গলবার হরতাল চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

কক্সবাজার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে মঙ্গলবার হরতাল চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার ঈদগাঁও ফাঁড়ির এএসআই ফারুক হোসেন বাদি হয়ে মামলাটি করেন। সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের দিন সকালে ঈদগাঁওয়ে পিকেটিংয়ের সময় জামায়াত-শিবির কর্মীদের পুলিশ বাধা দেয়। এসময় তাদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়। ঘটনার পরপরই পুলিশ ৪ জনকে আটক করে। আটক চারজনসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৩০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৩৪ ঘ.