২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল চুরির ফাঁদে ৯০০ টেলিফোন

কেবল চুরির কারণে বারিধারা প্রগতি সরণি এলাকার প্রায় ৯০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল চুরির কারণে বারিধারা প্রগতি সরণি এলাকার প্রায় ৯০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বারিধারা প্রগতি সরণি সাদিমহলের পাশে ১১০০ জোড়ার একটি ভূগর্ভস্থ প্রাইমারি টেলিফোন কেবল মঙ্গলবার রাতে চুরি হয়ে যায়। ফলে ডিআইটি, আফতাবনগর, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, পশ্চিম মেরুলের আশেপাশ এলাকার প্রায় ৯০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। কেবল প্রতিস্থাপনের কাজ শুরু হওয়ার কথা উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবারের মধ্যে বিকল টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে বলে বিটিসিএল আশা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২০২১ ঘ.