২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ১৫ দোকান ভস্মীভূত

হবিগঞ্জের নবীগঞ্জে একটি বাজারে বুধবার ১৫টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

হবিগঞ্জ, ০৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জে একটি বাজারে বুধবার ১৫টি দোকান পুড়ে গেছে। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে নবীগঞ্জ পৌরসভার ওসমানি সড়ক এলাকার দারুল উলুম মাদ্রাসা মার্কেটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন দমকল বাহিনীর টিম লিডার মুহিত বখত চৌধুরী। ওই দোকানটি লেপ তোষকের হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিভিন্ন ধরনের অন্তত ১৫টি দোকানের সব মালামাল ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন এ দুর্ঘটনায় কমপক্ষে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৩ ঘ.