২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বাসে আগুন: সাভারে আসামি ৯৯, গ্রেপ্তার ৩

মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময় সাভারে বাস পেড়ানোর ঘটনায় জামায়াত, শিবির ও বিএনপির ৯৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

সাভার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময় সাভারে বাস পেড়ানোর ঘটনায় জামায়াত, শিবির ও বিএনপির ৯৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে। মামলায় জামায়াত, শিবির ও বিএনপির ২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা জেলা (উত্তর) সেক্রেটারি এখলাছ উদ্দিন খান, সহকারী সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, অফিস সেক্রেটারি শাহাদাৎ হোসেন, সাভার থানা আমির এবিএম নুরুল ইসলাম, পৌর সভাপতি স্বাদ উল্লাহ ও ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বŸায়ক ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম। হরতাল চলাকালে সকাল ৬টার দিকে জামায়াত, শিবির ও বিএনপির লোকজন ঢাকা-আরিচা মহাড়সকের সাভারের শিমুলতলা এলাকায় মিছিল করে যাওয়ার সময় একটি বাসে আগুন দেয় বলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন জানান। সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হলে জামায়াত শিবিরের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শিবির কর্মী আব্দুল্লাহ আল ইমরান (২০) এবং জামায়াত কর্মী আব্দুর রহিম জুয়েল (৩৫) ও নুরুল ইসলাম (৪২)। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৫ ঘ.