চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় মঙ্গলবার বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
আহত হন অটোরিকশা চালকসহ আরো দুই জন।
নিহতরা হচ্ছেন- মিরসরাইয়ের বাসিন্দা শামসুদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন (২২)। অপরজন ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
বিকালে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিক মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড়তাকিয়া বাজার থেকে সিএনজি অটোরিকশাটি বড়তাকিয়া বাইপাস এলাকায় পোঁছালে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত ও এর চালকসহ আরও দুইজন আহত হন। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরো বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ী বাসচালক জাহাঙ্গীর আলমকে (৪০) আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০২৫ ঘ.
bdnews24