২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিনের আহত আরেক শ্রমিকের মৃত্যু

তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে আহত আরো এক শ্রমিক মারা গেছেন। এই নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা ১১১ জনে দাঁড়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে আহত আরো এক শ্রমিক মারা গেছেন। এই নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা ১১১ জনে দাঁড়াল। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক ফাতেমা আক্তার মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান বলে বিকালে বিজিএমইএ’র এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বিজিএমইএ সহসভাপতি এস এম মান্নান কচি বলেন, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে ওপর থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছিলেন ফাতেমা। ফাতেমার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। লাশ বিজিএমইএ’র উদ্যোগে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে বিজিএমইএ সহসভাপতি জানান। তিনি বলেন, ফাতেমাকে বিদেশ নেয়ার পরিকল্পনাও হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিএমইএ তাজরিন কারখানার আহত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। আহত শ্রমিকদের মধ্যে যাদেরই সন্ধান পাওয়া গেছে, তাদের প্রত্যেকের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। এই পর্যন্ত তাজরিন কারখানার মোট ৫৫ জন আহত শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিজিএমইএ। এদের মধ্যে বর্তমানে ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে বিজিএমইএ জানায়। হতাহতদের সহায়তায় ব্যাংক একাউন্ট সংবাদ সম্মেলনে জানানো হয়, তাজরিন কারখানার হতাহত শ্রমিকদের জন্য বিজিএমইএ’র উদ্যোগে ‘বিজিএমইএ ডিজাস্টার রিলিফ একাউন্ট’ নামে আইএফআইসি ব্যাংকে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। একাউন্টের নাম্বার হচ্ছে ইএগঊঅ উরংধংঃবৎ জবষরবভ অপপড়ঁহঃ, অ/ঈ ঘড় ১০১৭১২৪২২৬০০১, ওঋওঈ ইধহশ খঃফ, কধৎধিহ ইধুধৎ ইৎধহপয; ঝরিভঃ ঈড়ফব ওঋওঈইউউঐ০১৭ । বিজিএমইএ’র সদস্যরা ছাড়াও পোশাক শিল্পের ক্রেতা, শুভাকাক্সক্ষী এবং এই শিল্প সংশ্লিষ্ট যে কেউ এই তহবিলে সহায়তা করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৯০৫ ঘ.