২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে চার জামায়াতকর্মী আটক

পিরোজপুর শহর থেকে সোমবার রাতে চার জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

পিরোজপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর শহর থেকে সোমবার রাতে চার জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন শহরের মধ্যরাস্তার সেলিম খান (৪০), পুরাতন ঈদগাহ মাঠ এলাকার ফজলুর রহমান (৫২), নামাজপুরের সোহরাব হোসেন (৪২) এবং মাসিমপুরের শহিদুল (১৮)। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃংখলা ও নাশকতার আশংকায় রাত দেড়টার দিকে নিজ নিজ বাসাবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫০ ঘ.