২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে চট্টগ্রামে তেলের লরিতে আগুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সীতাকুণ্ডের পন্থিছিলায় তেলবাহী একটি লরিতে আগুন দিয়েছে ছাত্রশিবিরের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:33 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সীতাকুণ্ডের পন্থিছিলায় তেলবাহী একটি লরিতে আগুন দিয়েছে ছাত্রশিবিরের কর্মীরা। এ ঘটনায় সাাজু (২১) ও আলমগীর (২৬) নামে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলার শেখ পাড়ার সামনে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ওসি সামীউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছু শিবিরকর্মী একটি ট্যাংক লরিতে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেলভর্তি ওই লরিটি সীতাকুণ্ড টেকনো ফিলিং স্টেশনের। আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত শীর্ষনেতাদের মুক্তি এবং সমাবেশের অনুমতি না দেয়াসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সোমবার দুপুরে এই হরতাল ডাকে। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৩০ ঘ.