মাগুরা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এ ঘটনায় নিহত সোজান শিকদার রাফি (২) বেলনগরের কৃষক শাম শিকদারের ছেলে।
অসাবধানতাবশত বাংলাদেশে অনেক শিশু পানিতে ডুবে মারা যায়। পুলিশের হিসেবে গত নভেম্বর মাসে এ জেলায় তিনজন শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানান পুলিশের রিডার কনস্টেবল জাহিদ।
নিহত রাফির বাবা শাম শিকদার জানান, সকাল ১০টার দিকে রাফি খেলতে খেলতে বাড়ির পিছনে পুকুরে পড়ে যায়।
ঘটনার পরপরই তাকে পুকুর থেকে তুলে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩৭ ঘ.
bdnews24