২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরিরবন্দর ও খানসামা হরতাল মুক্ত

যুদ্ধাপরাধের অভিযোগে আটক শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে হরতালের সমর্থনে মিছিল করতে গিয়ে নিহত শিবির কর্মীর দাফনের জন্য চিরিরবন্দর ও খানসামা উপজেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে হরতালের সমর্থনে মিছিল করতে গিয়ে নিহত শিবির কর্মীর দাফনের জন্য চিরিরবন্দর ও খানসামা উপজেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার চিরিরবন্দর ও খানসামা হরতালমুক্ত রাখার সিদ্ধান্তের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দিনাজপুর জেলা আমির আনারুল ইসলাম। জামায়াত মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলে তার সমর্থনে সোমবার সন্ধ্যায় দিনাজপুরের রানীর বন্দরে মিছিল করতে গিয়ে পুলিশ সঙ্গে সংঘর্ষ বাধে। এতে শিবিরকর্মী মুজাহিদুল ইসলাম মুজাহিদ (১৮) আহত হন। সে উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের ছেলে। আহত অবস্থায় তাকে প্রথমে রংপুর ইসলামী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তিনি রাতে মারা যান। সকালে চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, মুজাহিদের লাশ এখনও এলাকায় আনা হয়নি। খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের প্লানবাজার এলাকায় দুপুর ৩টায় জানাজা শেষে সাকরপাড় এলাকায় পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে বলে স্থানীয় জামায়ত নেতা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৬ ঘ.