২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর গৃহবধূ দগ্ধ: গ্রেপ্তার ২

নরসিংদীর রায়পুরা উপজেলায় গৃহবধূর গায়ে আগুন দেয়ার অভিযোগে স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

নরসিংদী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় গৃহবধূর গায়ে আগুন দেয়ার অভিযোগে স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন অগ্নিদগ্ধ সোনিয়ার বাবা মো. ইলিয়াছ। আসামিরা হলেন সোনিয়ার স্বামী সবুজ মিয়া (২৫), শাশুড়ি শুকরিয়া বেগম, ননদ আছমা বেগম ও চাচা শ্বশুর আসকর আলী (৬৫)। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে। রায়পুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিুনল ইসলাম বলেন, এ ঘটনায় সোনিয়ার শাশুড়ি শুকরিয়া বেগম ও ননদ আছমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন রোববার সন্ধ্যায় গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূ সোনিয়ার গায়ে আগুন দেয় বলে মামলায় অভিযোগ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। যায়। সোনিয়াকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৪ ঘ.