২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভাইরাল ডায়রিয়ার প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গত এক সপ্তাহে ২৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন এবং প্রতিদিনই রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। সোমবার সদর হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি ছিলেন বলে জানায় চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আবু ইউসুফ জানান, শীতকালে রোটা ভাইরাস আক্রান্ত হয়ে ডায়রিয়া হয়। “সদর হাসপাতালে পর্যাপ্ত খাওয়ার স্যালাইন, আইভি ফ্লুইড এবং ঔষধ সরবরাহ থাকায় রোগীরা চিকিৎসা সেবা ঠিক মত পাচ্ছেন। স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করছেন।” “ডি হাইড্রেশন কন্ট্রোল করা গেলে ৩ থেকে ৫ দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যাবে।” ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে পর্যাপ্ত শয্যা না থাকায় বারান্দায় শুয়েই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত জ্যেষ্ঠ সেবিকা রাজিয়া সুলতানা জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে অধিকাংশই শিশু। “ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যার বিপরিতে গত কয়েকদিন থেকে প্রায় ৩ গুণ রোগী ভর্তি হচ্ছে।” জনবল সংকটের কারণে তাদের হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০০ঘ.