২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গৃহবধূর গায়ে আগুন

যৌতুক না পেয়ে নরসিংদীতে গৃহবধূর গায়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

নরসিংদী, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে নরসিংদীতে গৃহবধূর গায়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনর বিরুদ্ধে। রোববার সন্ধ্যা ৬টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামে সোনিয়ার (১৯) গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয় বলে তার স্বজনরা জানান। গুরুতর অবস্থায় সোনিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আব্দুল বাকী বলেন, সোনিয়ার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া প্রয়োজন। সোনিয়ার মা সেলিনা সাংবাদিকদের বলেন, ছয় মাস আগে একই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে সবুজ মিয়ার (২৫) সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন দুই লাখ টাকা যৌতুক দেয়া অথবা সবুজকে বিদেশে পাঠানোর দাবি জানায়। এর জের ধরে সবুজ, তার মা শুকুরিয়া বেগম, বোন আছমা তার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেন সেলিনা। রায়পুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা খবরটি শোনেননি। খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৫৪ ঘ.