২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে উত্ত্যক্তের দায়ে যুবক দণ্ডিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আকতার এ দণ্ড দেন। দণ্ডিত আনোয়ার হোসেনকে (২০) উপজেলার হরগজ নয়াপাড়া গ্রামের বাসিন্দা। সাটুরিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ার স্থানীয় কালুশাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। শনিবার মেয়েটির মা থানায় লিখিত অভিযোগ করেন। রোববার সকালে বাড়ি থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮০০ ঘ.